শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’

পরকীয়ার অভিযোগ তুলে নিয়ে ক্ষমা চাইলেন নিরবের স্ত্রী

ফেসবুকে অভিনেতা নিরবের স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। ফেসবুক পোস্টের মাধ্যমে পরকীয়ার অভিযোগ তোলেন তার স্ত্রী তাসফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। তবে ঘণ্টাখানেক পর ঋদ্ধি সেই পোস্ট মুছে দেন।বুধবার (২৭ নভেম্বর) দুপুরে ফেসবুকে জানান এমন তথ্য।

ফেসবুকে ঋদ্ধি লেখেন, ‘গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই। সে (নিরব) আমার সঙ্গে প্রতারণা করেনি। নিরবের এক প্রাক্তন তাকে মেসেজ দিয়েছিল। এটা ছিল একপাক্ষিক যোগাযোগ। হিট অব দ্য মোমেন্টে স্ট্যাটাস দিয়েছিলাম। প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নিরবের কোনো দায় নেই। তাই এটা পরকীয়া সম্পর্ক নয়।’

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) মধ্যরাতে এক ফেসবুক পোস্টে চিত্রনায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে দাম্পত্য জীবনের ইতি টানারও ইঙ্গিত দেন নিরব হোসেনের স্ত্রী।এদিকে রাতে দেওয়া তার পোস্টের বক্তব্য ধরে কোনো ধরনের খবর প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন ঋদ্ধি।

সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন নিরব। সেখানে বিভিন্ন স্টেজ শোতে পারফর্ম করার কথা রয়েছে তার। এর মাঝেই স্ত্রীর অভিযোগকে কেন্দ্র করে তাদের বিচ্ছেদের গুঞ্জন তৈরি হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: