বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

৭ কলেজের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।বুধবার (২৭ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে পরীক্ষা বন্ধের জন্য ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ক ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস একটি চিঠি পাঠিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের স্নাতক প্রথম বর্ষের বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে।

এর আগে ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি দিয়ে মঙ্গলবারের (২৬ নভেম্বর) সাত কলেজের ২০২৩ সালের চতুর্থ বর্ষ স্নাতক শ্রেণীর চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: