শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’

বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া

বিয়ের পিঁড়িতে বসলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। পাত্রের নাম মোস্তাক কিবরিয়া। পেশায় একজন ব্যবসায়ী।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছেন তারা।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে নায়িকা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কেয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, পরিচালক মনতাজুর রহমান আকবর নির্মিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাবরিনা সুলতানা কেয়া। তখন তার বয়স মাত্র ১৪ বছর। এরপর টানা ডজনখানেক সিনেমায় অভিনয় করেন তিনি। ক্যারিয়ারে নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানদের মতো নায়কদের বিপরীতে অভিনয় করেছেন কেয়া।

তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায়, তখনই সিনেমা থেকে তিনি অন্তরালে চলে যান। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন অভিনেত্রী। বর্তমানে কেয়া অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: