শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
শীতে ঠান্ডা কমিয়ে পা গরম রাখতে যা করবেন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার

ঝুলন্ত অবস্থায় অভিনেত্রী মরদেহ উদ্ধার

ফের শোকের ছায়া ভারতের বিনোদন জগতে। রোববার ( ১ ডিসেম্বর) হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোভিতা শিবন্নার মরদেহ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। খবর- হিন্দুস্তান টাইমসের।

পুলিশ সূত্রে জানা গেছে, শোবিতা শিবন্না দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে। তবে কী কারণে এমন পথ বেছে নিলেন অভিনেত্রী তা এখনও জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের খরব অনুযায়ী, শোভিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। গাছিবাউলি থানার পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে অভিনেত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতোমধ্যেই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর তদন্ত শুরু করা বয়েছে।

শোভিতাকে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘ওন্ধ কাথে হেলা’র মতো ছবিতে দেখা গেছে। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছিলেন। তার মৃত্যুর পিছনে অবসাদ না প্রেম ঘটিত কারণ? এখন এই প্রশ্নই ভাবাচ্ছে অভিনেত্রীর অনুরাগীদের।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: