শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু রাতে পা ঠান্ডা হয়ে যাচ্ছে? কী করবেন

নিজ দলের খেলা দেখতে আজ মাঠে থাকবেন শাকিব খান

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার প্রথমবারের মতো অংশ নিচ্ছে চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিপিএলের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। নিজ দলের খেলা মাঠে থেকে দেখতে মিরপুরে হাজির থাকবেন শাকিব খান।

বিপিএল নিয়ে শুরু থেকেই সরব ঢালিউডের শীর্ষ তারকা। নিজ দলের সব কর্মকাণ্ডেই তার উপস্থিতি চোখে পড়ার মতো। রোববার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ক্যাপিটালসের জার্সি উন্মোচন করেছেন শাকিব খান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ঢাকা ক্যাপিটালসের আরেক স্বত্বাধিকারী মিজানুর রহমান। তিনি জানান, খেলোয়াড়দের উৎসাহ জোগাতে প্রথম ম্যাচেই মাঠে উপস্থিত থাকবেন শাকিব।

এবারের বিপিএলে শুরু থেকেই চমক ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের নেতৃত্বে কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলটির থিম সং। যেখানে এ অংশ নিয়েছেন ঢাকাই শোবিজের অর্ধডজন তারকা।

গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন সিয়াম আহমেদ। তিনি বলেন, আমি রিমার্ক হারল্যানের অ্যাম্বাসাডর হিসেবে আছি। আর ঢাকা ক্যাপিটালস হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি টিম। তাই ঢাকা ক্যাপিটালস আমাদেরও টিম। সেই টিমের সদস্য হিসেবেই থিম সংয়ে পারফর্ম করা। দারুণ একটি গান হয়েছে; যা ঢাকা ক্যাপিটালের শক্তি, বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে।

টিমের অন্যতম দায়িত্বশীল কর্তা নায়ক ইমন জানান, সম্প্রতি থিম সংটির শুটিং শেষ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ইউটিউবসহ নানা মাধ্যমে প্রকাশ পাবে।

তিনি আরও বলেন, রিমার্ক হারল্যান সবকিছুই চমক নিয়ে আসছে। এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আর ঢাকা ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব।

শুধু শাকিবই নয়, ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচে এই নায়কের সঙ্গে মিরপুরে হাজির থাকবেন একঝাক তারকা। রংপুরের সঙ্গে যেই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: