বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি গোপালগঞ্জে ওভারটেক করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ: প্রাণ হারালেন ১, আহত ৩০

বই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার ছবি, যা বলছে কর্তৃপক্ষ

নোয়াখালীর চাটখিল উপজেলার একটি স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ বলছে, সময়ের অভাবে নতুন ব্যানার তৈরি করা না করায় ভুলক্রমে পুরনো ব্যানার দিয়ে অনুষ্ঠানটি করা হয়েছে। কিন্তু ব্যানারের ছবিগুলো ভালোভাবে কেউ লক্ষ্য করেনি। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বুধবার (১ জানুয়ারি) সকালে এই বই বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। সমাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যানার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা দেখা দেয়।

এসময় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ একই বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে।

চাটখিল উপজেলার শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটওয়ারি বলেন, বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী বলেন, ইতোমধ্যে বিষয়টি আমার নজরে এসেছে। পতিত স্বৈরাচার সরকারের ছবি দিয়ে বই বিতরণ করা হয়েছে বিষয়টি তদন্ত করা হবে। সংশ্লিষ্টতা পেলে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: