শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন

চ্যানেল আইয়ের রূপান্তার অনুষ্ঠানে বশির আহমেদ এর পরিবারের চার শিল্পী

সালাম মাহমুদ: শিল্পী বশির আহমেদ ও মীনা বশির পরিবারের চারজন এবারই প্রথম চ্যানেল আই এর রূপান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তারা হলেন কন্যা শিল্পী হোমায়েরা বশির, জামাতা মাসুদ ইকবাল, পুত্র শিল্পী রাজা বশির, পুত্রবধূ রুনা বশির। উপস্থাপনায় ছিলেন পুনম প্রিয়ম। নতুন বছরের দ্বিতীয়দিন ২রা জানুয়ারি ২০২৫ , বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে প্রচারিত হয়। অনুষ্ঠানটি নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উপস্থাপক

পুনম প্রিয়ম বলেন বশির আহাম্মেদের পরিবারের চারজন সদস্যকে রূপান্তর অনুষ্ঠানে আমন্ত্রিত করতে পেরে আমার খুব ভালো লাগছে। রাজা বশির বলেন, অনেকদিনের স্বপ্ন ছিল সপরিবারে একটি অনুষ্ঠান করব আজ সেটা সত্যি হল বাবা-মাকে এবং আমার ভাগনা সারগমকে খুব মিস করছি। রুনা বশির বলেন, আমি বাবার কাছে গান শিখেছি, আজ এই অনুষ্ঠানে সপরিবারে অংশগ্রহণ করতে পেরে অনেক সম্মানিত বোধ করছি। মাসুদ ইকবাল

বলেন, জীবনে কখনো ভাবিনি আমি এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করব, আজ সত্যিই এই পরিবারের সদস্য বলে নিজে গর্ববোধ করছি। হোমায়েরা বশির বলেন, আমার পরিবারের পক্ষ থেকে চ্যানেল আই এবং পুনম প্রিয়ম আপুকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য। সবাই আব্বা আম্মার জন্য দোয়া করবেন ওনারা যেন জান্নাতবাসি হন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: