বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ঢাকা কলেজের উপাধ্যক্ষ হলেন নাছিমা আক্তার

ঢাকা কলেজের উপাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী। তিনি সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।রোববার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরীকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

গত ৭ নভেম্বর ‘ইডেন মহিলা কলেজের’ ইংরেজি বিভাগে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক জাহানারা বেগমকে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক নাছিমা আক্তার চৌধুরী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: