শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম
ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার

১০ হাজারের মধ্যে সেরা ২০ জন, আসছে গান

অবশেষে আসতে চলেছে ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার বিজয়ীদের সেরা গানগুলো। ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার সংগীতশিল্পী ধ্রুব গুহ জানান, আগামী ১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) থেকে পর্যায়ক্রমে গানগুলো ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি প্রকাশ পাবে দেশি ও আর্ন্তজিাতিক একাধিক অ্যাপে।

ব্যতিক্রমী এক প্রভিভা অন্বেষনের আয়োজন ‘ধ্রুব মিউজিক আমার গান’। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী যারা একসঙ্গে লিখতে পারে, সুর করতে পারে এবং গাইতেও পারে, সংগীতের এমন অলরাউন্ডারদের নিয়েই এই প্রতিযোগিতা।

এর বিচারকার্য পরিচালনা করেছেন দেশের কিংবদন্তি থেকে শুরু করে এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা। এই তালিকায় আছেন কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুল, তরুণ মুন্সী, মিলন মাহমুদ, শাওন গানওয়ালা, কিশোর দাস, কাজী শুভ ও বেলাল খান।

বিচার প্রক্রিয়ার মাধ্যমে ১০ হাজার গানের মধ্য থেকে নির্বাচিত হয় এক হাজার গান। সেখান থেকে নির্বাচিত হয় সেরা ১০০। এরপর চূড়ান্ত ফলাফলে সেরা-২০ বিজয়ী ঘোষণা করা হয়। এই সেরাদের তালিকায় আছেন অনিরুদ্ধ শুভ, সৌরভ অধিরাজ, স্বর্ণা দাস তৃষা, আহমেদ সজীব, অজয় দেব, বেলাল হোসেন রিজু, বাউল রাসেল, এহসান রানা, পায়গাম রাব্বানী, জ্যোতি, নিশান্ত আর রহমান জোনেক্স, আব্দুল্লাহ আল মামুন, সম্রাট আহমেদ, এস কে বিপুল সরকার, নাহিদ হাসান, জয়ন্ত কুমার, দৃপ্ত, অংশুক রায়, এহেতেশাম রোমেল এবং জয়।

ধ্রুব গুহ এই আয়োজন নিয়ে বলেন, ‘অডিও অঙ্গনকে আরও সরব করতে এবং সংগীতের প্রতি দায়িত্ববোধ এবং দায়বদ্ধতা থেকেই আমাদের এই আয়োজন। এই আয়োজনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রি সংগীতের একঝাক অলরাউন্ডার পেতে যাচ্ছে। আমরা শুরু থেকেই প্রতিভার মূল্য দিয়ে আসছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: