বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে?

গুগলের সার্চ হিস্ট্রি একেবারে ডিলিট করবেন যেভাবে

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রতিনিয়ত কোনো না কোনো কিছু গুগলে সার্চ করছেন। ব্যবহার করছেন গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম। আপনার অফিস কিংবা বাড়িতে পিসি, অ্যান্ড্রয়েড ফোনে গুগল ব্যবহার করছেন। কিন্তু জানেন কি, আজ আপনি যা সার্চ করছেন গুগলে তা ভবিষ্যতে যে কোনো সময় গিয়ে জানতে পারবেন।

গুগলের রয়েছে সার্চ হিস্ট্রি বক্স। যেখানে আপনি গুগলে যা কিছু সার্চ করছেন সবই জমা হচ্ছে। এতে অনেকেই বিড়ম্বনায় পড়েন। অফিসের পিসি একাধিক মানুষ ব্যবহার করেন। সেক্ষেত্রে আপনি সারাদিন গুগলে কী কী সার্চ করেছেন তা পরের জন এসে জেনে যেতে পারেন সহজেই। এতে আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।

তবে আপনি আপনার হিস্ট্রি ডিলিট করার পরও কোথাও না কোথাও তা থেকেই যাচ্ছে। একেবারেই যদি গুগলের হিস্ট্রি ডিলিট করতে চান তাহলে ছোট্ট একটা কাজেই তা করতে পারবেন। দেখে নিন কীভাবে করবেন-

>> প্রথমে আপনার ফোনের গুগল অ্যাপে যান।>> এবার সার্চ অবশনে লিখুন মাই অ্যাক্টিভিটি।>> সেখানে গেলেই আপনার এখন পর্যন্ত যত হিস্ট্রি আছে দেখতে পাবেন।>> সেখানে ডিলিট অপশন পাবেন। ক্লিক করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: