শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ফ্রেবুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে নগরীর আড়াংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার জনৈক নির্মল সেনের ছেলে পুস্পেন সেন ও প্রভাস মন্ডলে ছেলে সৌরভ মন্ডল।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার মিত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রতক্ষ্যদশীরা জনান , শুক্রবার রাত পৌনে ১০ দিকে মৃত দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিল। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়।

ওই ধাক্কা খেয়ে তারা খুলনা থেকে আফিলগেট গামী একটি পিকআপের সঙ্গে সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুস্পেনের মৃত্যু হয় এবং সৌরভ মন্ডলকে স্থানীরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: