শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী

শুভর পরিচালনায় জলসা বাংলার নাটক ‘আপন হয়ে পর’

প্রকাশ পেল পারিবারিক ও সামাজিক গল্পকে কেন্দ্র করে জলসা বাংলা মিডিয়া প্রডাকশন কোম্পানির প্রথম একক নাটক “আপন হয়ে পর”। জলসা বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই নাটকটি সমাজে নারীদের ছোট করে দেখার প্রতিবাদ স্বরুপ নির্মাণ করা হয়েছে। ফুটে উঠেছে নারীদের জীবনের কণ্টকময় যাত্রার চিত্র।

নাটকটিতে অসাধারন দুটি গান রয়েছে। একটি রোমান্টিক এবং অন্যটি স্যাড ভার্সন। নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহমেদ, সবুজ, হৃদয় রাজ, ইয়ামুন, আনজুম এবং রিপন।

নাটকটির গল্পকার, সম্পাদনা এবং পরিচালনা করেছেন জলসা বাংলা মিডিয়া প্রডাকশন কোম্পানির কর্ণধার ফয়সাল খান শুভ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ইউরোপিয়ান ইউনিভারসিটির লেকচারার অনিম মাহমুদ। প্রযোজনা করেছেন মেমোরি জাহান মিতু।

জলসা বাংলা ২০২০ সালের ১৩ই মার্চ থেকে শুরু করে প্রায় ১২শ’র অধিক সমাজের নানাবিধ শিক্ষণীয় বিষয়কে কেন্দ্র করে শর্টফিল্ম বানিয়েছে।যা সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের অফিশিয়াল পেইজে কোটি দর্শকের ভালবাসা অর্জন করেছে।

নাটক “আপন হয়েও পর” সম্পর্কে পরিচালক ফয়সাল খান শুভ বলেন, সামাজিক সুস্থ ধারার বিনোদোনের পাশাপাশি যদি দর্শককে একটিও শিক্ষণীয় বার্তা প্রদান করা যায়, তাহলে আমি মনে করি দর্শক উপকৃত হবেন। টানা তিন বছর সেভাবেই কাজ করে যাচ্ছি। জলসা বাংলা পুরো টিম, সাজিদ, রুম্মান, শাওন, হাবিব, শ্রাবন, সজিব এবং আনজুম তাদের সেরাটা দিয়ে চেষ্টা

করেছে এই নাটকটিকে আকর্ষণীয় করার জন্যে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা কোটি কোটি ভিউ’র জন্যে অমার্জিত বা অশালীন কৌশল অবলম্বন করে নাটক নির্মাণ করি না। ভবিষ্যতেও করবো না। আমরা চেষ্টা করি বাস্তাবতা এবং সুস্থ ধারার বিনোদনের সাথে থাকতে।প্রতি ১০ দিন পর পর জলসা বাংলার একক নাটক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলেও জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: