শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযমের পরিচয় দিয়েছেন’ রাজনীতির ‘মহাগুরু’ পুতিন: কুশনার কেন ২৬ বছর আগের স্টাইল বেছে নিলেন তাসনিয়া ফারিণ, দেখুন ছবিতে ঢাকাসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা কফি কালচারে টানাপোড়েন, জেনে নিন ক্যাফে রাজধানী কোন শহর শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন

খুলনা জেলার ডুমুরিয়া এলাকায় নদী অবমুক্ত করার দাবীতে সন্ত্রাসীদের হামলায় ৪ জন মারাত্বক আহত

স্টাফ রির্পোটার ; ডুমুরিয়াতে দিন দিন সন্ত্রাসী হামলা বেড়েই চলেছে গত শনিবার ডুমুরিয়া উপজেলার ৪নং খর্ণিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিংগা অবৈধ নদী দখল কেন্দ্র করে অবমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করে একদল কৃষক ও সাধারণ খেটে খাওয়া মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে ডুমুরিয়াতে মেছাঘোনা গ্রামের একদল সন্ত্রাসী হামলা নৃশংসভাবে খাসজমি, খাল দখল, চাঁদাবাজি, মারামরি, ছিনতাই, লুটরাজ করেই চলেছে। ডুমুরিয়াতে এই বাহিনী দীর্ঘদিন ধরে খুবই বেপরোয়া রূপ ধারণ করে চলেছে।মাঝে মধ্যে গাড়িবহর নিয়ে মানুষের বাড়িবাড়ি হানা দেয় এবং চাঁদাদাবি করে। এরপর কিছু ভুক্তভোগী জনগন দুর্বৃত্তদের হাতে হামলা শিকারের ঘটনা ঘটেছে, এলাকার সকল ধরনের উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার পিছনে প্রভাবশালী স্থানীয় নেতাদের হাত রয়েছে বলে জানা যায় । গত শনিবারে অবৈধ্যভাবে খাল দখল করার সময় স্থানীয় লোকজন বাধা দিলে তাঁদের উপর নির্মমভাবে হামলা চালায় । এই হামলায় গুরুতর ভাবে আহত হয়ে ঘটনায় মামলার জন্য ডুমুরিয়া থানায় জামাতের কর্মী আহত মহিব্বুর (৩৬) পিতা : ইমান আলী মোল্লা গ্রাম: টিপনা এর ভাই ইনামুল হক বাদী হয়ে আবেদন করেছে। মামলা রেকর্ড হয়েছে কি-না শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।

মামলার আবেদন সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ১১:৩০ টার সময় ডুমুরিয়া উপজেলার ৪নং খর্ণিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিংগা নদীর অবমুক্ত করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি শেষে টিপনা গ্রামের পুরাতন গেইট সংলগ্ন বালিয়াখালী হাসানপুর রাস্তার উপর মানববন্ধনে অংশ গ্রহণকারীরা অবস্থান করার সময় পার্শ্ববর্তী মেছাঘোনা গ্রামের রুহুল আমীন শেখের পুত্র ১নং আসামী রবিউল শেখ (৪৬) একই গ্রামের মজিদ শেখের ২য় পুত্র ২নং আসামি লাচ্চু শেখ (৪৫) ৩নং আসামি মনির শেখ (৩৮) উখড়া গ্রামের হালিম মোড়লের পুত্র ৪নং আসামী হুমায়ুন (৪২) আরশাদ শেখ এর পুত্র ৫নং আসামী ওলিয়ার(৪৮) মোফাজ্জেল মোড়লের পুত্র ৬নং আসামী মফিজ (৪৮) সহ আরো আট দশজন সন্ত্রাসী কায়দায় সশস্ত্র বাহিনীর মত হামলা চালায়। এই সন্ত্রাসীদের হামলায় মহিব্বুর (৩৬) পিতা: ইমান আলী মোল্লা, আতাউর গাজী (৫০) পিতা : মৃত পীর আলী গাজী, মনিরুল শেখ ও জয়নাল শেখ পিতা: মাহমুদ শেখ, গ্রাম: টিপনা এদের উপর দলীয় প্রভাব দেখিয়ে নির্মমভাবে চাইনিজ কুড়াল, লোহার রডের আঘাতে মারাত্বক আহত হয়।

এর মধ্যে জামাতের কর্মী মহিব্বুরের মাথায় কুড়াল দিয়ে কোপ মারলে মাথা সরিয়ে নিলে বাম চোয়ালে লেগে মারাত্বক আহত হয়। এ সময় গ্রামবাসী এগিয়ে আসলে আসামীরা চলে গেলে গ্রামবাসী আহতদের প্রথমে ডুমুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী অবিলম্বে দোষীদের শাস্তি দাবি করেছে। এমন ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত তদন্ত করে তাদের বিচারের দাবী জানান স্থানীয় এলাকাবাসী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: