শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে

বিয়ে করছেন মেহজাবীন, পাত্র কে?

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রেম-বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিচ্ছে। চলতি মাসেই বিয়ে পিঁড়িতে বসবে যাচ্ছেন এই অভিনেত্রী। পাত্র আর কেউ নন তার দীর্ঘ দিনের প্রেমিক নির্মাতা আদনান আল রাজীব।

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে, আগামী ২৪ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মেহজাবীন-রাজীব। এর একদিন আগে ২৩ ফেব্রুয়ারি সম্পন্ন হবে গায়ে হলুদ। ঢাকার অদূরের এক রিসোর্টে নাকি চলছে বিয়ের আয়োজন।

এর আগে অসংখ্যবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন এই যুগল। তবে বরাবরই এসব এড়িয়ে গেছেন তারা। এক সাক্ষাৎকারে রাজীব বলেছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।’ তবে প্রেম ও বিয়ের প্রসঙ্গ এড়িয়ে গেছেন তিনি।

এমনকি বছরখানেক আগে এ-ও শোনা গিয়েছিল যে, ইতিমধ্যে তারা বিয়ে সেরে একসঙ্গে গুলশানের একটি ফ্ল্যাটে বসবাস করছেন। তবে এই গুঞ্জনেও তারা সাড়া দেননি! এবার অবশ্য বিয়ের বিষয়টি চূড়ান্ত। অবশেষে রাজীবের গলায় মালা দিচ্ছেন মেহজাবীন!

মেহজাবিন চৌধুরী ২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন। তবে তিনি এখনও কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: