শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন

নতুন সফর শুরু করতে যাচ্ছেন তামান্না ভাটিয়া

নতুন সফর শুরু করতে মহাকুম্ভে গেছেন দক্ষিণী অভিনেত্র তামান্না ভাটিয়া। সালোয়ার ও কুর্তা পরেই কুম্ভে পৌঁছান এ অভিনেত্রী, সঙ্গে যান তার পরিবারও। ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়ার ব্যাপারে পরিবারকে সহযোগিতা করতেও দেখা যায় তাকে।

এ সময় অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, ‘জীবনে এমন সুযোগ একবার আসে, তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। অনেক মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই।’

তামান্নার কথায়, ‘সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সেজন্য সকলকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।’

‘ওডেলা ২’ ছবির ঝলকেও তামন্নাকে সন্ন্যাসিনীর বেশে দেখা গেছে। গেরুয়া ও খয়েরি রঙের পোশাকের সঙ্গে রুদ্রাক্ষের মালা। কপালে তিলক। ছবির প্রথম ঝলক প্রকাশের অনুষ্ঠানে তেলুগু ভাষায় বক্তব্য রাখেন তামন্না।

মহাকুম্ভে এসে ছবির ঝলক প্রকাশ্যে আনায় নিজেকে ‘সৌভাগ্যবতী’ বলেও মন্তব্য করেন তিনি। ‘ওডেলা রেলওয়ে স্টেশন’ মূলত একটি ক্রাইম থ্রিলার ছিল। তার সিক্যুয়েল ‘ওডেলা ২’-ও একই ধারার ছবি বলে জানা যাচ্ছে। ঝলকে তামান্নাকে দেখে ইতোমধ্যেই মুগ্ধতার অনুরাগীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: