শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

সোনা পাচারের অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

দুবাই থেকে বিপুল পরিমাণে সোনা পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) আধিকারিকরা তাকে আটক করেন।

এরপর দেখা যায় ১৪.৮ কেজি সোনা তার সঙ্গে ছিল। সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। পরে রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু দিন ধরেই বার বার দুবাই যাচ্ছিলেন ওই অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরআই-এর সন্দেহে ছিলেন।

ডিআরআই সূত্রে জানা যায়, ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন ওই কন্নড় অভিনেত্রী। সোমবার বিমান থেকে বেঙ্গালুরু নামতেই তাকে আটক করেন ডিআরআই।

প্রসঙ্গত, কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: