শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী নাদিয়ার স্বামী গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে পাকিস্তানি অভিনেত্রী ও উপস্থাপক নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ খানকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

একটি বেসরকারি ব্যাংকের থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান।

প্রতিবেদন বলা হয়েছে, একটি বেসরকারি ব্যাংক থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন আতিফ মুহাম্মদ। ব্যাংকের গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি ব্যাংকটির গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে করাচিতে করপোরেট ক্রাইম সার্কেলে একটি মামলা দায়ের করা হয়। এফআইআর নম্বর ৯/২৫। এ ঘটনায় তদন্তে বড় অঙ্কের আর্থিক তছরুপের তথ্য পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, একশ’ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন অভিনেত্রীর স্বামী।

মামলার অভিযোগে বলা হয়েছে, আতিফ মুহাম্মদ ব্যাংকের সিএফও এবং অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় অপরাধমূলক অসদাচরণের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময় ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন।

কোম্পানির অ্যাকাউন্টেও কারসাজি করেছেন আতিফ মুহাম্মদ। জালিয়াতি লেনদেনে জড়িত ছিলেন এবং তহবিলের অব্যবস্থাপনা আড়াল করার জন্য আর্থিক নথিপত্র পরিবর্তন করেছেন।

নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ এর আগে ব্যাংকের সিকিউরিটিজ বিভাগের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাদিয়া হোসেন ও আতিফ মুহাম্মদ। এই দম্পতির সংসারে এখন চার সন্তান রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: