শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

সুখবর দিলেন মেহজাবীন

সদ্য বিয়ে সেরেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের একমাস না পেরোতেই প্রথম সুখবর দিলেন অভিনেত্রী।রোববার (৯ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে সুখবর ভাগ করে নেন মেহজাবীন।

তিনি জানান, তার অভিনীত সিনেমা ‘সাবা’ ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে নির্মাতা মাকসুদ হোসেনের বাংলাদেশি সিনেমা ‘সাবা’। এ খবর প্রথম প্রকাশ করে ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজ।

সে পেজই শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লেখেন, আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম “সাবা”। টিমের সকলকে অভিনন্দন।

এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দাপিয়ে বেড়িয়েছে সিনেমাটি। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বুসা, রেড সি উৎসবেও ‘সাবা’ সাফল্য পেয়েছে। ত্রিলোরা খান ও মাকসুদ হোসেনের চিত্রনাট্যে ‘সাবা’তে তুলে ধরা হয়েছে মধ্যবিত্ত একটি পরিবারকে। যেখানে বাবা মারা যাওয়ার পর একদিন সাবার মা সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর হয় হার্ট অ্যাটাক। আর্থিক টানাপোড়নে পরিবারের একমাত্র অবলম্বন মেয়ে।

পরিবারকে গোছাতে গিয়ে নানা জটিলতায় নিজের ক্যারিয়ারটাও ঠিকমতো গোছাতে পারে না সাবা। এমনই এক বাস্তব ঘটনা থেকে নির্মিত সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন মেহজাবীন। অভিনেত্রীর পাশাপাশি আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ারের মতো অভিনয়শিল্পীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: