শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু রাতে পা ঠান্ডা হয়ে যাচ্ছে? কী করবেন

ধর্ষকের শাস্তির দাবিতে বেনাপোলে বিক্ষোভ

মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: সারাদেশে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে বেনাপোলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবার।মঙ্গলবার সকালে প্রতিবাদ র‌্যালি বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরণের ব্যানার ও প্ল্যাকার্ডে প্রতিবাদী অনেক লেখা দেখা যায়।

মিছিল ও মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সোনার বাংলায় কোন ধর্ষকদের ঠাঁই হবে না। তাদের একমাত্র শান্তি প্রকাশ্যে মৃতুদণ্ড। যেন এমন কাজ করার সাহস কেউ না পায়।

প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে অংশ নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানা শাখার সভাপতি মাহদি হাসান, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রনি ও শার্শা উপজেলা ঐক্য স্বেচ্ছাসেবী পরিবারের সভাপতি রিপন হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি ও যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সদস্যবৃন্দ প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: