বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে?

২৫ বছর পর আসছে নকিয়া ৩২১০

প্রায় ২৫ বছর আগের কথা। সে সময় চমক নিয়ে হাজির হয়েছিল নকিয়া ৩২১০ মডেলের ফোন। ১৯৯৯ সালের ১৮ মার্চ বাজারে আসা ফোনটি সেই সময়ের নতুন প্রজন্মের কাছে ক্রেজে পরিণত হয়েছিল। বলা যায়, সেই সময় তারহীন যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রসারটা যেন নকিয়ার এই মডেলের হাত ধরেই হয়েছিল।

তখন সারাবিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পায় মডেলটি। এখন পর্যন্ত সর্বাধিক বিক্রি হওয়া পাঁচটি ফোনের একটি নকিয়া ৩২১০ মডেল। এখন পর্যন্ত ১৬ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে মডেলটি।

পুরোনো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আবারও বাজারে এলো মডেলটি। আইকন হয়েও ওঠা ফোনটিতে এবার দেওয়া হয়েছে নতুন রূপ। আগের চেয়েও দেখতে স্টাইলিশ ৩২১০ মডেলের ফোনটিতে যুক্ত হয়েছে অনেক ফিচার। দাম ৬ হাজার ৫০০ টাকা।

তিনটি আকর্ষণীয় কালার- ওয়াইটুকে গোল্ড, কুবা ব্লু এবং গ্রুঞ্জ ব্ল্যাকে বাজারে এসেছে। এই ফোনে কিউভিজিএ রেজুলেশনের ২ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আছে দুই মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং রিয়ার ফ্ল্যাশ এলইডি। ফোনটিতে ফোরজি ডুয়াল সিম ব্যবহার করে কথা বলা যাবে প্রায় ৯ দশমিক ৮ ঘণ্টা পর্যন্ত। ফিচার ফোনে ফোরজি নেটওয়ার্ক।

ব্যাটারি ১৪৫০ এমএএইচের। ফোনের ইন্টারনাল মেমরি ১২৮ মেগাবাইট সঙ্গে ৩২ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট রয়েছে। ৬৪ মেগাবাইটের র্যাম আছে এ ফোনে। এ ছাড়া আছে এফএম রেডিও, ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ ৫.০ আর ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনটির সাথে আছে বান্ডল প্যাকেজ অফার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: