শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত

সাব্বিরের প্রশংসায় পঞ্চমুখ শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খান ছবিতে অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন বহু আগেই। বড় পর্দার তারকা অভিনেতা এবার নাম লিখিয়েছেন ক্রীড়াজ্ঞানে। সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালস দল কিনে ক্রিকেট মহলেও পরিচিতি পেয়েছেন।

রোববার (১৬ মার্চ) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে ‘রিমার্ক হারলান’-এর জমকালো এক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সিনেমা জগতের বর্তমান সময়ের সেরা অভিনেতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।

ওই অনুষ্ঠানে বিপিএল নিয়ে অভিনেতা বলেন, ‘ইনশাল্লাহ পরবর্তী বিপিএলে দেখা হবে, ভালোভাবেই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’

গত আসরে ঢাকা ভালো করতে না পারলেও দলের হয়ে দুর্দান্ত খেলেছিলেন সাব্বির রহমান। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন দলটির মালিক শাকিব।এই ক্রিকেটারকে নিয়ে অভিনেতা বলেন, ‘সাব্বির অনেক চমৎকার খেলেছে, এবার ছয়ের বন্যা বইয়ে দিয়েছে।’ তার কথায় পরিস্কার বোঝা গেল বিপিএলের পরবর্তী আসরে এই হার্ডহিটার ব্যাটারকে আবারো ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে দেখতে পাবে ক্রিকেট প্রেমীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: