শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি

আমি প্রতিযোগিতা করি না, শাসন করি: শাকিব খান

ঢালিউড ইন্ডাস্টিতে দীর্ঘ সময় ধরে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। ঢাকাই সিনেমার পোস্টার বয়ের ছবি প্রেক্ষাগৃহে আসলে দর্শকের জোয়ার সৃষ্টি হয়। প্রযোজকের বিনিয়োগ অর্থ নিশ্চিত ঘরে ফেরে। গত কয়েক বছর তার ছবি ছাড়া ঈদ হয় না সিনেমা প্রেমীদের।

একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। এবারের ঈদে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’ সিনেমা। ইতিমধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ পেয়েছে। যা নেটিজেনদের প্রশংসা পেয়েছে।

সোমবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে এক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।’

সাদা পাঞ্জাবি ও পয়জামা। চোখে গোল্ডেন-কালো চশমা নজর কেড়েছে নেটিজেনদের। শাকিবের লুকের প্রশংসা করছেন অনুরাগীরা। এই ভক্ত লিখেছেন ‘অনেক সুন্দর লাগছে বস।’ অন্য একজন লিখেছেন, বাংলাদেশের সবচেয়ে গর্বের নাম মেগাস্টার শাকিব খান।’

এদিকে, ‘বরবাদ’ এর টিজার ও গান ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো। এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। ‘বরবাদ’ মুক্তির পর যারা দেখবেন পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’

‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: