শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি

শাকিব খানকে শ্রেষ্ঠ বাবা উপাধি দিলেন অপু

বিনোদন ডেস্ক : ২০০৮ সালে গোপনে বিয়ে করেন মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাস। কলকাতায় তাদের সন্তান আব্রাম খান জয়ের জন্ম হয়। একই বছর বিবাহ বিচ্ছেদ হয় এ তারকা জুটির। তাদের বিচ্ছেদ হলেও বাবার দায়িত্ব পালন করতে কখনও ভুলে যাননি শাকিব খান।

তাই তো ঈদ আনন্দ উৎসবে ছেলেকে সময় দিতে ভুলে যাননি তিনি। ঈদে ছেলে আব্রামকে নিয়ে বেশ খুনসুটি করেছেন শাকিব। শত ব্যস্ততার মাঝেও এ যেন বাবা-ছেলের এক অন্যরকম বন্ধন। অপু বিশ্বাসের শেয়ার করা ছবিতেই দেখা যায় বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস শাকিব-আব্রামের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে ধরা দিয়েছে বাবা-ছেলের ঈদ আনন্দ উৎসব। ছবি শেয়ার করে অপু ক্যাপশনে লিখেছে, ‘হাজার কিলোমিটার দূরত্বে থেকেও আজ আমি নিশ্চিন্ত।’

তার কথায়, ‘কারণ আব্রাম তার পাপার পরম আদরে আনন্দে উল্লাসে ঈদ উৎযাপন করলো। এই বন্ধন আজ আমাকে আনন্দের অশ্রুতে সিক্ত করলো। আমার সন্তানের বাবা নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ বাবা।’

এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘ঈদ মোবারক, মাশাআল্লাহ বাবা ছেলেকে খুবই সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘মাশাআল্লাহ অনেক অনেক অনেক, শুভ কামনা তোমাদের জন্য।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: