শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি

শীতল বিচে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সময়টা ভালোই কাটছে এই অভিনেত্রীর। এবার ঈদে তার সিনেমা ‘জ্বিন ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একদিকে চলছে সিনেমা অন্যদিকে তিনি ছুটে গেলেন শীতল বিচে।

নুসরাত ফারিয়া সবসময় সরব থাকেন ফেসবুকে। তার ঘুরে বেড়ানোসহ অনেক কিছুই শেয়ার করেন অনুরাগীদের মাঝে। সম্প্রতি তীব্র গরমের মাঝে শীতল কিছু ছবি প্রকাশ করেছেন চিত্রনায়িকা। সেখানে স্নিগ্ধতায় ভরে রয়েছেন তিনি।

তাকে দেখা গেছে কাফতান বিকিনিতে। জলকেলিতে মেতে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া।

শেয়ার করা ছবিতে দেখা যায়, বিচে কাফতান বিকিনিতে ফটোশুট করছেন এ অভিনেত্রী। খোলা চুলে চোখের চাহনি আর মিষ্টি হাসি যে নেটিজেনদের নজর কেড়েছেন। কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। সাইদুল ইসলাম সোহান নামে একজন নেটিজেন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ, আজকের পিক গুলো দেখে খুব ক্রাশ খাইছি।’ আরেকজনের ভাষ্য, ‘অসাধারণ মনোমুগ্ধকর।’ প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: