শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

ফিলিস্তিনের সমর্থনে ইমরান-কনার প্রতিবাদী গান

বিনোদন ডেস্ক : ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালিয়ে হাজার মানুষ হত্যা করছে ইসরায়েলি সেনারা। আহতদের চিৎকারে ভারি মুসলমানদের পবিত্র ভূমির আকাশ বাতাস।

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। আহতদের চিৎকারে চুপ থাকতে পারেননি কোটি কোটি মানুষ। ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে “আকাশে উড়ছে মৃত লাশ” শিরোনামে প্রতিবাদী গান তৈরি বাংলাদেশের একঝাঁক সংগীতশিল্পী।

imran_mahamudul_2

প্রত্যেক শ্রেণী পেশার মানুষ ফিলিস্তিনের পক্ষ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। সংগীতশিল্পীরা চেষ্টা করছেন কণ্ঠের মাধ্যমে প্রতিবাদ ছড়িয়ে দিতে। গানের প্রযোজকের কথায়, —‘ফিলিস্তিনিদের কান্না আমাদের কানে পৌঁছানো উচিত। আমাদের দায়িত্ব তাদের কথা শোনা। যদি আমাদের ক্ষুদ্র কণ্ঠস্বরও তাদের বাঁচানোর চেষ্টায় সামান্যতম অবদান রাখতে পারে, তবেই আমাদের প্রতিবাদের অর্থ থাকে। গাজার জন্য প্রার্থনা করুন। ন্যায়বিচারের পাশে থাকুন। মানবতার পাশে থাকুন।’

এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন—আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে?

imran_mahamudul_1

নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল। গানটির প্রতিবাদ ভাষার স্পষ্ট।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: