শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন নিয়ে যা জানা গেল

দেশীয় ধারাবাহিক নাটকের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ তলানিতে গিয়ে ঠেকেছিল বলা যায়। এরকম পরিস্থিতিতে নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। হারিয়ে যেতে বসা সেই দর্শকদের এনে বসালেন পর্দার সামনে। দেখালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি।

তারুণ্যের উচ্ছ্বাস-উদ্দীপনা আর যাপিত জীবনকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরলেন অমি। দর্শক লুফে নিলেন তার সৃষ্টি। এরপর তাদের আগ্রহে ধারাবাহিকটির দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ সিজন নির্মাণ করেন তিনি। প্রতিটি সিজনেই বেড়েছে দর্শক সংখ্যা।

চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক ভেবে নিয়েছিলেন এখানেই যবনিকা টানছেন পরিচালক। কিন্তু না, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন আসছে এবার। বিষয়টির আভাস অমি নিজেই দিয়েছেন। তবে জানাননি বিস্তারিত।

তবে নাম প্রকাশ না করার শর্তে ‘ব্যাচেলর পয়েন্ট’র বেশ জনপ্রিয় একটি চরিত্রের অভিনেতা সংবাদমাধ্যমকে বলেন, ‘নতুন মৌসুমের কাজ শুরু করেছি আমরা। দোয়া করবেন যেন আবারও জমজমাট একটি সিজন নিয়ে আসতে পারি।’

তিনি আরও জানান, নতুন সিজনে বেশ কিছু নতুন চমক থাকবে যা একেবারেই নতুন। গল্প ও চরিত্রগুলো হবে আগের চেয়েও জমজমাট।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের সিজনগুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: