শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে?

বাংলাদেশের পর আমেরিকায় ‘বরবাদে’র তাণ্ডব

কিছুদিন আগেও দেশীয় সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল সিনেমাপ্রেমীরা। তখনই দর্শকদের হল মুখি করতে নতুন গল্পে ভিন্ন লুকে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন শাকিব খানে। হারিয়ে যেতে বসা সিনেমা পাগল মানুষদের আবারও হলে বসালেন।

এবার ঈদে সব বরবাদ হয়ে যাবে, গানের টিজার দেখে শাকিবিয়ানরা,এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এক গুচ্ছ ছবি। এরমধ্যে আলোচনায় আছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। ছবি মুক্তির দুই সপ্তাহ পরে এখনও ‘বরবাদ’ দেখতে হলে ছুঁটছেন শাকিবিয়ানরা। অভিনেতার ছবি দেশের গণ্ডি পেরিয়ে এখন অন্তর্জাতিক অঙ্গনে।

এবার আন্তর্জাতিক অঙ্গনে ‘বরবাদ’, মুক্তি পাচ্ছে যে দেশগুলোতে

আজ শুক্রবার ১৮ এপ্রিল ‘বরবাদ’ মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রের ১৫ টি থিয়েটারে। বাংলাদেশের পর বিদেশের মাটিতে রমরমিয়ে ব্যবসা করছে ছবিটি। শাকিব খানের প্রযোজনা সংস্থা ‘এস কে ফিল্মস’ সামাজিকমাধ্যমে এক পোস্টে জানিয়েছে, নিউইয়র্কে ‘বরবাদে’র সিনেমার্ট সিনেমাসের ৮টার শোয়ের টিকিট সোল্ড আউট। ৮.৪০ মিনিটের শো অলমোস্ট হাউজফুল।

নিউ ইয়র্ক শহরের ফরেস্ট হিল সিনেমার্ট সিনেমাস থিয়েটার কর্তৃপক্ষ বলেন, ‘এই থিয়েটার ১৯৭২ সালে প্রতিষ্ঠিত। তবে থিয়েটার পতিষ্ঠার পর থেকে কখনও বাংলা সিনেমা চালায়নি। এবারই প্রথম কোনো বাংলা সিনেমা চলছে। ইতিমধ্যে শাকিব খানের ‘বরবাদ’-এর সব কয়টি শোয়ের টিকেট বিক্রি হয়ে গেছে।’
‘বরবাদ’ নিয়ে দেশব্যাপী যা হচ্ছে

শাহরিন আক্তার সুমির প্রযোজনায় ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন,টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু আরও অনেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: