বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে?

কোন কোম্পানির ফোন বিশ্বে বেশি বিক্রি হয়?

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকারের প্রাথমিক তথ্য অনুসারে, বিশ্বব্যাপী স্মার্টফোন উৎপাদকদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে স্যামসাং। উল্লেখ্য, বিশ্বের ১০০ টিরও বেশি দেশের শত শত প্রযুক্তি বাজারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিভিন্ন বাজারের আকার, ভেন্ডর সংক্রান্ত তথ্য এবং প্রযুক্তি বিষয়ক পূর্বাভাস দিয়ে থাকে আইডিসি ট্র্যাকার।

বিশ্বব্যাপী চলমান বেশ কিছু দ্বন্দ্ব স্মার্টফোন বাজারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে, বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও সংকট উত্তরণে স্মার্টফোন উৎপাদকরা ভূমিকা রাখছে। ফলে, এ বছরের প্রথম প্রান্তিকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি (স্মার্টফোন সরবরাহ বিবেচনায়) অর্জন করেছে স্মার্টফোন উৎপাদকরা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোনের সরবরাহ ১.৫% বৃদ্ধি (ইয়ার ওভার ইয়ার) পেয়ে ৩০৪.৯ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে।

অ্যাপলকে পেছনে ফেলে স্মার্টফোন সরবরাহে শীর্ষস্থান ফিরে পেয়েছে স্যামসাং। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের ভিত্তিতে তৈরি করা এই তালিকার শীর্ষ পাঁচে আরও রয়েছে অ্যাপল, শাওমি, অপো ও ভিভো।

স্যামসাংয়ের এই সাফল্য মূলত গ্যালাক্সি এস২৫ প্রিমিয়াম ডিভাইস এবং মিড-রেঞ্জের গ্যালাক্সি এ সিরিজের (বিশেষ করে এ৩৬ এবং এ৫৬) জনপ্রিয়তার কারণে অর্জন করা সম্ভব হয়েছে।

এই ডিভাইসগুলো সবার জন্য আরও সাশ্রয়ী মূল্যে এআই ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করেছে। বৈশ্বিক মোট সরবরাহের (স্মার্টফোন) ১৯.৯ শতাংশ এখন স্যামসাংয়ের দখলে। এ বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের পরিমাণ ছিল ৬০.৬ মিলিয়ন ইউনিট।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: