শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ

জুটি বাঁধছেন আমির-আল্লু!

সিনেমা দুনিয়ার দুই আলোচিত তারকা অভিনেতা আমির খান ও আল্লু অর্জুন। তাদের ছবি মুক্তি মানেই অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। যেন বক্স অফিসের রেকর্ড ভাঙা গড়ার মিছিল লাগে। সদ্য ৬০ বছরে পা দিয়েছেন আমির খান তবুও তার অভিনয় ক্যারিশমায় বুঁদ হন আট থেকে আশি।

অন্যদিক দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনও কম যান না। একের পর এক সিনেমা দিয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। অভিনেতার সর্বশেষ সিনেমা ‘পুষ্পা: দ্য রুল’ ছাড়িয়ে গেছে আগের যেকোনো ছবির আয়ের রেকর্ড।

সম্প্রতি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের বাড়িতে দেখা যায় আল্লুকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গুঞ্জন উঠেছে প্যান ইন্ডিয়ার নতুন ছবিতে জুটি বাঁধছেন বলিউড-দক্ষিণী তারকা।

thumb_46466

সামাজিক মাধ্যমে এই দুই তারকার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ওই ছবিতে দেখা গেছে, সাদা টি-শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ট্রেন্ডি চেন পরে একেবারে কুল লুকে আল্লু। পাশে নীল প্রিন্টেড কুর্তায় সাদামাটা ভঙ্গিতে ক্যামেরাবন্দী আমির।

ফের বিপাকে আল্লু অর্জুন, সমন ভারতীয় পুলিশের

এই সৌজন্য সাক্ষাৎ কি নিছক আলাপচারিতা? না কি দুই তারকা জুটি বাঁধতে চলেছেন কোনো বড় বাজেটের সিনেমায়? বলিউড পাড়ায় ঘুরছে এমন অনেক প্রশ্ন!

download_(2)

বলিউড সিনেমা ‘লাল সিং চাড্ডা’র পর আমির খান এখন ব্যস্ত ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল ‘সিতারে জমিন পার’ নিয়ে। সম্প্রতি, ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন অভিনেতা। যেখানে আমির ছাড়াও দেখা গেছে ১০ জন নতুন মুখকে। এ ছবি পরিচালনা করছেন আর. প্রসন্ন।

প্রেমিকাকে সামনে আনলেন আমির খান, যা বললেন প্রাক্তন স্ত্রী

অন্যদিকে,আল্লু অর্জুন ব্যস্ত পরিচালক অ্যাটলির ‘AA22XA6’ ছবি কাজে। ফিজিক্যাল ট্রান্সফরমেশনের জন্য ইতিমধ্যেই তারকা ফিটনেস ট্রেনার লয়েড স্টিফেন্সের সঙ্গে জোরকদমে ট্রেনিং শুরু করেছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: