মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির মূল্যবৃদ্ধি প্রত্যাহার করে জ্বালানি খাতে টেকসই ও জনবান্ধব নীতি গ্রহণের দাবি এবি পার্টির এক বছরে ৩৩৮ কর্মসূচি, ৩ কোটি ৫২ লাখ টাকার কাজ জাকসুর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া বুটেক্সে সেমিস্টার ফল প্রকাশে বিলম্ব, বিপাকে শিক্ষার্থীরা শেয়ারবাজারে প্রধান সূচক কমেছে ৪১ পয়েন্ট জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন দুর্বিষহ হবে: পরওয়ার অপুর হাতে ‘গীতাঞ্জলি’, লাইব্রেরিতে ভিন্ন লুকে ফটোশুট বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের শঙ্কা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : দ্বিতীয় দফায় অক্টোবরের শেষে ও নভেম্বরে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা করছে সরকার। তাই বিদ্যমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৈঠক থেকে সবাইকে মাস্ক পরার জন্য সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে জোহর ও মাগরিবের নামাজের সময় মসজিদ থেকেও প্রচারের জন্য বলা হয়েছে ।

জেলা তথ্য অফিসের মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: