মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম
মিস ইউনিভার্সে স্পেনের সুন্দরীর ঝলমলে সোনালি গাউনের ডিজাইনার বাংলাদেশের তাসমিম জোবায়ের পুরান ঢাকার নিমতলী প্রাসাদের দেউড়িতে লুকিয়ে আছে যে ঐতিহাসিক জাদুঘর দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল: চিফ প্রসিকিউটর

জামালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামালপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল এই কর্মসুচির আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি অতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সহ সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হাসান মিঠুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করে দায় চাপায় ছাত্রদলের উপর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের ফলে গণঅভূত্থ্যানের পটভূমি তৈরি হয়েছিল। বিএনপি ৩৬ দিনে তৈরি হওয়া কোনো দল নয়। আমরা সতর্ক করছি আরেকবার যদি এই গুপ্তচক্র জাতীয়তাবাদী ছাত্রদলের নামে মিথ্যা অপপ্রচার চালায়, তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করে রাজপথে তাদের জবাব দেওয়া হবে। আমরা কোনো মিথ্যা কলঙ্ক মেনে নেব না। ছাত্রদল কখনো বিশৃঙ্খলা সৃষ্টিার রাজনীতি করে না। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশে বিশ্বাসী, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। যারা গোপনে মব সৃষ্টি করে, তারা প্রকৃত শিক্ষা ও গণতন্ত্রের শত্রু। আমরা সরকার ও সংশ্লিষ্টদের কাছে দাবি জানাই এই গুপ্তচক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: