শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
শরীরে ট্যাটু থাকলে কি অজু ও ফরজ গোসল শুদ্ধ হবে পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ

দেবহাটায় পানি নিষ্কাশনে ড্রেন পরিস্কার কাজের উদ্বোধন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটার পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা সচল করতে দেবহাটা স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন ড্রেন পরিস্কার ও খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।

এই সময় আরো উপস্থিত ছিলেন, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সাংবাদিক ও সেচ্ছাসেবী আব্দুল্লাহ আল মামুন। আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি, উপ-পরিচালক মরুক বিল্লাহ, উপ- পরিচালক শুভংকর রয়, উপ-পরিচালক রেজাউল ইসলাম, সহকারী পরিচালক আল আমিন হোসেন।

আমাদের টিম মানবিক পরিবারের সাবেক সভাপতি এইচ এম মনির হাসান, নওয়াপাড়া ইউনিয়ন টিম লিডার আবু হাসান, সদস্য মোস্তাফিজ বিল্লাহ, রানী ফারহানা, নুসরাত জাহান, আল আমিন, সহ সকল সদস্য বৃন্দ। এই সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, আমাদের টিম সংগঠনটি সব সময় মানবিক কাজ করে থাকে আমরা উপজেলা প্রশাসন সব সময় তাদের পাশে আছি। আমাদের টিমের নির্বাহী প্রধান শেখ মনি বলেন, আমরা এই পরিস্কার পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের ড্রেনেজ কাজ অব্যাহত রাখবো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: