শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম
নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী

দেবহাটায় ঘূর্ণিঝড়ে এক বসতঘর উল্টে-পাল্টে

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এক আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে উল্টে-পাল্টে হয়ে গেছে।
শনিবার (২৬ জুলাই) রাতে আনুমানিক সাড়ে তিনটার দিকে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়টি বাবু বিরেন্দ্রনাথ ঢালীর বসতঘরে আঘাত হানলে মুহূর্তেই ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং ভেতরের সব আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুরু হওয়া প্রবল বাতাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরা ঘরটিকে উল্টে-পাল্টে দেয়। তারা আরও জানান, এমন ক্ষতিকর ঘূর্ণিঝড় এত অল্প সময়ের জন্য হলেও স্থানীয়দের আতঙ্কিত করেছে।
ক্ষতিগ্রস্ত বাবু বিরেন্দ্রনাথ ঢালী বলেন,
“আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঝড় শুরু হয়। ঘর কাঁপতে থাকে, এরপর ধ্বসে পড়ে। সব কিছু শেষ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকবো, কিছুই বুঝতে পারছি না।”
এই ক্ষয়ক্ষতির পর ঘটনাস্থলে অনেক স্থানীয় মানুষ ছুটে আসেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তবে এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা পৌঁছায়নি বলেও অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: