শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম
নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী

মাগুরায় অধিক মূল্যে সার বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা

মাগুরা সদর উপজেলায় আজ অধিক মূল্যে সার বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার দুপুর ১১টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার গাংনালিয়া বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, রোববার সদর উপজেলায় গাংনালিয়া বাজার এলাকায় অভিযানকালে মেসার্স মাবিয়া ট্রেডার্স নামক একটি সার ডিলার প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি একহাজার ৩৫০ টাকা মূল্যের টিএসপি সার একহাজার ৬৫০ টাকায় এবং একহাজার ৫০ টাকা দামের ডিএপি সার একহাজার ৫০০ টাকায় বিক্রি করছিল। এছাড়া, ক্রয়-বিক্রয়ের কোনও সঠিক ভাউচার প্রদান বা সংরক্ষণের প্রমাণও পাওয়া যায়নি। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে সতর্ক করা হয়।

এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: