শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম
তিন দিন পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’ খ্যাত ডাইনোসর ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

বিশ্ব পরিবেশ দিবসে ‘গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ও তরুণ উদ্যোক্তা সুজন আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত “গুণীজন সম্মাননা অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন সাংবাদিক ও উদ্যোক্তা মতলব উত্তরের সুজন আহাম্মদ। পরিবেশ সচেতনতায় বিশেষ অবদান রাখার জন্য গত ২৬ জুলাই শনিবার বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মিলনায়তন অনুষ্ঠিত হয় এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক, লেখক, শিল্পী, সংগীতশিল্পী, গবেষক ও সমাজকর্মীদের এ গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জাতীয় দৈনিক ‘বাংলাদেশ সমাচার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক ড. খান আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন – গীতিকার শহীদ উল্লাহ ফরাজী, বাংলাদেশ ফিল্ম ও চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান এম লায়ন নজরুল ইসলাম চৌধুরী, ইজমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মন্জুর রহামান মন্জু,চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, কবি ও লেখক নাজমুল হক ভূইয়া প্রমুখ।

সম্মাননা গ্রহণ শেষে সুজন আহাম্মদ বলেন— এই সম্মাননা শুধু আমার একার অর্জন নয়। এটি দেশের প্রতিটি তরুণের, যারা পরিবেশ রক্ষার স্বপ্ন দেখে এবং সমাজের জন্য কিছু করতে চায়। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি হতে পারে পরিবর্তনের হাতিয়ার। আমি এই সম্মাননা উৎসর্গ করছি সেই সব তরুণদের, যারা নিরবে-নিভৃতে দেশ ও সমাজের জন্য কাজ করে যাচ্ছে।”
আমি মনে করি ইচ্ছা, পরিশ্রম ও দায়বদ্ধতা থাকলে বয়স কোন বড় বাধা নয়।তরুণরা সমাজকে বদলাতে পারে, পরিবর্তনের আলো ছড়িয়ে দিতে পারে চারদিকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: