শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভালুকায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা থানাধীন উথুরা ইউনিয়নের খোলাবাড়ী মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উথুরা ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে মোঃ মতিউর রহমান মিন্টু (৪৫), হাতিবেড় আশ্রয়ন প্রকল্পের ইব্রাহীম ফকিরের ছেলে মোঃ আব্দুল জব্বার (৪২), এবং মর্চি গ্রামের আক্কাস আলীর ছেলে মোঃ সোহেল মিয়া (৩৬)।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ নূরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ৫ গ্রাম হেরোইন এবং ১০ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ও ১০(ক) ধারায় ভালুকা মডেল থানায় একটি মামলা (নং-৪৬, তারিখ-৩০/০৭/২০২৫) রুজু করা হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, “দীর্ঘদিন ধরেই ওই মাদক ব্যবসায়ীরা ভালুকা থানার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: