মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ সুধারামে মাদক কারবারিকে গণধোলাই- পুলিশে সোপর্দ নোয়াখালী মাদক বিরোধী কমিটির ইউএনও’র সাথে মতবিনিময় ও সম্মাননা ক্রেস্ট প্রদান

উত্তরায় ৮ হাজার ইয়াবাসহ মাদক সম্রাট আনোয়ার আটক

রাজধানীর উত্তরায় ৮ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক সম্রাট আনোয়ারকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
২ আগষ্ট (শনিবার) দুপুরের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকার ৩ নম্বর রোডের ৩৬নং বাড়ির সামনের রাস্তা থেকে গাড়িভর্তি ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে প্রায় আট হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ।

আটক আনোয়ার ঢাকার ক্যান্টনমেন্ট থানার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। সে দক্ষিণখানের কাওলা বাজার সংলগ্ন জামতলা এলাকার রওনক বাবুর বাসার ভাড়াটিয়া। আনোয়ারের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে।

উত্তরা পশ্চিম থানা আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে বড় এই ইয়াবার চালানটি বিক্রির উদ্দেশ্যে উত্তরা নিয়ে আসা হয়। গোপণ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গাড়ী (ঢাকা মেট্রো-ব-২৩-৩৩৪১) ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটক আনোয়ার স্ত্রী জরিনা বেগমকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে ডিসি মো. মহিদুল ইসলাম বলেন, তার সাথে এই ব্যবসায়ী জড়িত আছে তার স্ত্রী জরিনা আক্তার। তার নামেও ৩টি মামলা রয়েছে।

তিনি আরো জানান, আমাদের কাছে আগ থেকেই গোপণ সংবাদ ছিল নীল রংয়ের প্রোভক্স গাড়িতে ইয়াবা আনা হচ্ছে। আটকের পর গাড়িসহ ড্রাইভারকে থানায় নিয়ে আসা হলে ড্রাইভার আনোয়ারের দেখানো স্থানে তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়। সে ঢাকার ক্যান্টনমেন্ট থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী।

সংবাদ সম্মেলনে এই ইয়াবা কারবারের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: