শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী

নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

স্পেশাল করসপন্ডেন্ট : নড়াইলে কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় সোমবার (৪ আগস্ট) দুপুরে সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ।

গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, ডাক্তার ইসমাইল হোসেন বাপ্পী, সহকারী শিক্ষক শিখা রানী, তাপস পাঠক, জেলা স্বাস্থ্য তত্ত¡াবধায়ক দুলাল চন্দ্র গাইন, স্বাস্থ্য পরিদর্শক সিরাজুল ইসলাম, শিক্ষার্থী রূপক ভৌমিক, বৈশাখী গুপ্ত, সৌম পাঠক, বিথী পাঠকসহসহ অনেকে। কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমের ছেলে-মেয়েদের কৈশোরকালীন সময়ে সুস্থ-সুন্দর ভাবে বেড়ে উঠার বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

স্বাস্থ্য বিভাগের হিসাব মতে ১০ থেকে ১৯ বছর পর্যন্ত সময়টা কৈশোরকাল। এ বয়সে হরমোন পরিবর্তন হয়। এ কারণে শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। ওজন ও উচ্চতা বাড়ে, হাড়ের গঠন হয়, পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এ সময়ে তাদের ‘গাইড’ করার প্রয়োজন হয়।

এ প্রকল্পের মাধ্যমে প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের কৈশোরকালের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং চিকিৎসাসেবা প্রদান করা হয়ে থাকে। নড়াইলের তিনটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং কয়েকটি কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রম চালু আছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: