শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী

সাতক্ষীরায় জুলাই শহিদ ও যোদ্ধা সম্মাননা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মনিরুল ইসলাম,সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম,জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,শহর শিবিরের সভাপতি আল মামুন, জুলাই আন্দোলনে আহত মোঃ জিলুর রহমান সহ আরো অনেকে।

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্য ৪ জন ও জীবিত ৯৭ জন মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্য, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: