শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০২৫ অলিম্পিয়ার্ড অংশগ্রহণ শেষে, পদ্মা নদীর তীরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক

সিরাজগঞ্জ জেলার রংধনু মডেল স্কুল, শাহাজাদপুর, বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০২৫ এ অংশগ্রহন করেন
শিক্ষা বোর্ড মডেল স্কুল রাজশাহীতে,প্রায় সকাল সাড়ে দশ ঘটিকায়। পরবর্তীতে শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারী রাজশাহীর প্রমত্তা পদ্মা নদীর তীরে আসেন প্রকৃতির টানে।

শনিবার (০৯ আগষ্ট) বেলা প্রায় ১২ ঘটিকায় ১৭৫ জন ছাত্র -ছাত্রী ও শিক্ষক ১১২ জন দুটি বসে করে রাজশাহীর একমাত্র বিনোদন কেন্দ্র পদ্মা নদীর তীরে আসেন রংধনু মডেল স্কুল শাহজাদপুর,সিরাজগঞ্জ ।

তাদের সুশৃংখল আচরণ ছিল চোখে পড়ার মত। ছাত্র – ছাত্রীদের সঙ্গে শিক্ষকদের সুসম্পর্ক লক্ষ করা যায়। যা পাঠ দানের জন্য অত্যন্ত জরুরী।পদ্মা নদীর তীরে নির্মল বিশুদ্ধ বাতাসে শিক্ষার্থী ও শিক্ষকগণ হৈ হুল্লোড় করে উপভোগ করেন এবং সবাই দুপুরের লাঞ্চ করে গাড়ীতে উঠেন।অনেক অভিভাবক তাদের বাচ্চাদের মুখে তুলে খাইয়ে দেয়ার চিত্রও দেখা যায়।

উক্ত স্কুলের অধ্যক্ষ জনাব মোঃ শহীদুল ইসলাম শাহীন ক্রাইম নিউজ প্রতিক্ষণকে জানান যে, তাদের স্কুল থেকে এসএসসি ২০২৫ পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১৮৪ জন। জিপিএ – ৫ পেয়েছেন ১৬৪ জন । যা সিরাজগঞ্জ জেলার মধ্যে সেরা।

তিনি আরও জানান যে গত ২০২৪ ইং অলিম্পিয়াডে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন রংধনু মডেল স্কুল,শাহজাদপুর,সিরাজগঞ্জ।

শিক্ষার্থীসহ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম শাহীন, সিনি: শিক্ষক আবদুল্লাহ আল মামুন, রেজয়ানুল হক,মনজুরুল ইসলাম, পারভেজ মোশাররফ শিশির প্রমুখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: