শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে পরিবার এবং সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। এক ভিডিও বার্তায় এ তথ্য জানান নিজেই।

এরমধ্যেই খবর এলো বুধবার (১৩ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তবে তার মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া মেলেনি। তার পরিবারের সূত্রও কোনো তথ্য দিতে পারছে না।

এর আগে মঙ্গলবার বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলম। সেখানে তিনি লিখেছেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমিই রিয়েল ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসভবনে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: