শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ শ্রমিক অসন্তোষ আর ট্রাম্পের শুল্কে অস্বস্তিতে বাংলাদেশের পোশাক খাত ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার, চটেছেন প্রভা

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোবিজ ইন্ডাস্ট্রিতে দেড় যুগেরও বেশি সময় ধরে সক্রিয়। অভিনয়গুণ ও ব্যক্তিত্বের কারণে দর্শকমহলে তিনি ইতোমধ্যেই শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তবে ব্যক্তিজীবনে হোঁচট খাওয়ায় বিভিন্ন সময় সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে প্রভা অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠান তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি এসব ছবি বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করছে বলে দাবি করেন তিনি।

প্রভা বলেন, আমি তাদের থেকে কোনো সার্ভিস নিইনি এবং কোনো সম্পর্ক নেই। ঘুরতে গেলে নিজের খরচেই যাই। এরপরও আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তারা তাদের ব্র্যান্ডিং করছে। এটি একদমই অনৈতিক।

তিনি প্রতিষ্ঠানটিকে সতর্ক করে বলেন, আমার অনুমতি ছাড়া আমার ছবি ও ভিডিও ব্যবহার করা বন্ধ করুন। আমি অনুমতি দেইনি। এটি ঠিক নয়। পাশাপাশি তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন।

প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ করেন এবং তার পর থেকে অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বর্তমানে কাজের পাশাপাশি দেশ-বিদেশে ভ্রমণেও তাকে দেখা যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: