শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
পত্রিকা: ‘বোয়িং ক্রয়, তুলা আমদানি বৃদ্ধি- কোনো কিছুই যুক্তরাষ্ট্রের শুল্কারোপ থামাতে পারেনি’ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের এপিএস ঢাকায় গ্রেপ্তার নড়াইলে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত নবগঠিত জেলা যুবদল কমিটিকে শিপলুর শুভেচ্ছা ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ডাল-ভাত ফ্রি, বন্ধ রেস্তোরাঁ এখন জমজমাট ফ্যামিলি কার্ডে ভাতার আওতায় ৭৪ হাজার পরিবার দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে কি গ্রেফতার করতে পারবে? আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫%

মোংলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাঁতার প্রতিযোগিতা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মোংলায় ২২ আগস্ট শুক্রবার সকালে দক্ষিণ কাইনমারি গীর্জার পুকুরে মৎস্যজীবী ও মৎস্য চাষীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এ সাতার প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার সকাল ১১টায় সাতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি এবং প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মৎস্যজীবী বিএনপি নেতা মোঃ শাহ আলম শেখ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিবেশকর্মী মোঃ নূর আলম শেখ, বিএনপি নেতা আব্দুল হাকিম বাচ্চু, বাদশা শেখ, লিফটন সরদার, জেলে সমিতির নেতা বিদ্যুৎ মন্ডল, আব্দুর রশিদ হাওলাদার, কমলা সরকার, নদীকর্মী মেহেদী হাসান প্রমূখ।

সাতার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন নদীর স্বাস্থ্য ভালো রাখতে হলে নদীকে দূষণমুক্ত করতে হবে। নদীর পানিকে সাঁতার, মাছের বসবাস ও পান করার উপযোগী রাখতে হবে।

সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাঁতার প্রতিযোগিতায় ১ম হয় সমর সরদার, ২য় নূরনবী ব্যাপারী ও ৩য় স্থান অর্জন করেন পিটার নাথ। উল্লেখ্য সাতার প্রতিযোগিতায় ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষী জেলেরা অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: