শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম
যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না

বেনাপোলে যশোর আন্তঃ জেলা ট্রাক কভার্ডভ্যান ও ট্রাকলরি শ্রমিক সংগঠন আত্মপ্রকাশ

সাইফুল আলম, বেনাপোল প্রতিনিধি : আজ বেনাপোলে যশোর আন্তঃ জেলা ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ২৪০৬ অফিসের শুভ উদ্বোধন হয়।উদ্বোধন শেষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন যশোর -১ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, জনাব শেখ আফিল উদ্দিন এমপি। প্রধান অতিথির বক্তব্যে সেখ আফিল উদ্দিন বলেন, এই সংগঠনের কাজ চাদাবাজি করা না এই সংগঠনের মূল কাজ হলো শ্রমিকদের কল্যাণে কাজ করা, শ্রমিক দের ন্যাজ্জ অধিকার আদায়ে কাজ করা, শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন যে নেতা ব্যক্তি সার্থকে উর্ধে রেখে আপনাদের কল্যাণে কাজ না করবে তার পাশে আপনারা থাকবেন না, এবং শ্রমিক নেতাদের উদ্দেশ্য তিনি বলেন ন্যায়নিষ্ঠা ও সততার সাথে শ্রমিক দের কল্যাণে কাজ করবেন তা না হলে আপনার নেতৃত্ব থাকবেনা, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম কারিকে পছন্দ করেন না।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রাহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিসদের সদস্য অহিদুজ্জামান অহিদ, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, বেনাপোল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বজলুর রহমান, যশোর আন্তঃ জেলা ট্রাক,কাভার্ডভ্যান ও ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মনিরুজ্জামান ঘেনা ও সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর রহমান শাহিন ও অন্যান্য নেতৃবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: