মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে র‍্যাব-৫ অধিনায়কের মতবিনিময়

আবুল হাশেম রাজশাহী ব্যুরো : মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ। সোমবার বেলা সাড়ে ১১টায় র‍্যাব-৫ সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।

​মতবিনিময়ের সময় অধিনায়ক মাসুদ পারভেজ বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, “অনেক সময় সমাজে ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতি সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই মানুষের সামনে উঠে আসে।” তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দেন এবং কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করার গুরুত্ব তুলে ধরেন।

​সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, র‍্যাব-৫ সর্বদা অপরাধ ও মাদক নির্মূলের কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, “আমরা অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় প্রস্তুত। ভবিষ্যতে অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

​মতবিনিময় সভায় র‍্যাব-৫-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: