শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম
আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন মির্জাপুরে ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি

মোংলায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত ৩৬ জনকে জরিমানা করেছে

মোংলা থেকে মোঃ নূর আলম : করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুরে মোংলার শফিউল্লাহ সড়কে ভ্রাম্যমান আদালত পারিচালনার মাধ্যমে ৩৬জনকে জরিমানা করা হয়।

বুধবার দুপুর ১টায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নির্বাহি ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার এবং সহকারি কমিশনার ( ভূমি ) নয়ন কুমার রাজবংশী। এসময় আরো উপস্থিত ছিলেন মোংলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীসহ নৌবাহিনী এবং পুলিশ বিভাগের সদস্যরা।

করোনাকালের স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া বাজারে ঘোরাঘুরি করার অপরাধে ভ্রাম্যমান আদালত ৩৬জন পথচারিকে ১৩ হাজার ৮শ টাকা জরিমানা করে। করোনা রোধে ভ্রাম্যমান আদালতের সক্রিয় তৎপরতাকে প্রশংসা করেছেন মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, সুশাসনের জন্য নাগরিক-সুজন মোংলার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শেখ নজরুল ইসলাম, সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ মোংলার সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ প্রমূখ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: