মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম
ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: ভ্যান্স লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, আটক ৩ সংস্কৃতি আন্দোলন থেকে টেলিভিশন নাট্য নির্মাণে স্বতন্ত্র পথচলা: নির্মাতা সঞ্জীব দাস সুবর্ণচর রব্বানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যৌতুকের বলি ৩ সন্তানের জননী: স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গোয়ালঘরে লাশ ফেলে পালালো স্বামী নড়াইলে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত অবৈধ প্লাস্টিক কারখানা নিয়ে অনুসন্ধানে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

ডাকসু নির্বাচন : শেষ বেলায় অলস সময় পার করছেন পোলিং-এজেন্টরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সময় বাকি আছে আর কিছুক্ষণ। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে অধিকাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় কেন্দ্রগুলোতে দেখা যায়, প্রায় সবগুলো বুথই ফাঁকা। দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে। ফলে অলস সময় পার করছেন দায়িত্বরত কর্মকর্তারা।

রিটার্নিং কর্মকর্তারা বলছেন, দুপুরের মধ্যেই শিক্ষার্থীরা ভোট প্রদান করে গেছেন। এখন আর তেমন ভোটার দেখা যাচ্ছে না। শেষ মুহূর্তে কয়েকজন আসছেন।

এদিন সকাল ৮ টায় শুরু হয় ভোট গ্রহণ। যা চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা। যা সরাসরি দেখা যাবে প্রতিটি কেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি জায়ান্ট স্ক্রিনে।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯, আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিভিন্ন পদে ৬২ জন ছাত্রী রয়েছেন। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: