শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

শিরোনাম
ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা

মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি তেজগাঁও বিভাগ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— মো.সজীব গাজী (২৭), মো. রাজন (৩০), মো. সোহেল (৩০), মো. জসিম (২৪), মো.মামুন (২৪), মো. ইব্রাহিম (২৩) ও মো. রবিন (২০)।

তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নবীনগর হাউজিং এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তাররা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সেখানে একত্রিত হয়েছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: