শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
ন্যান্‌সি বললেন, ডিভোর্স হয়নি, আলাদা থাকছি ট্রাম্পের নতুন শুল্ক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে কী প্রভাব ফেলবে? গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ হাঁসের প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদা পারভীন লাইফ সাপোর্টে

লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

সংবাদমাধ্যমে ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরী জানান বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। সকালে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা এ সিদ্ধান্ত নেন।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ফরিদা পারভীন এখন ভেন্টিলেটর মেশিনে আছেন, যেটিকে সাধারণত লাইফ সাপোর্ট বলা হয়। তিনি নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেছে, ব্লাড প্রেসারও পাওয়া যাচ্ছে না। ওষুধ দেওয়ার পরও তেমন সাড়া মিলছে না।

৭১ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিয়মিত চলছে কিডনি ডায়ালাইসিসও।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জুলাইয়েও দুই সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ চলতি সেপ্টেম্বরের শুরুতে ফের ভর্তি হন হাসপাতালে।

উল্লেখ্য, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান দিয়ে সংগীতজীবন শুরু করলেও পরে সম্পূর্ণভাবে লালনগীতিতে মনোনিবেশ করেন ফরিদা পারভীন। পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি লালনের গানকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন। সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদক লাভ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: