শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম
জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আইইউবিতে জিএসজি গ্লোবাল ডে: টেকসই উন্নয়ন ও বাসযোগ্য নগরী নিয়ে সংলাপ ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো সাতক্ষীরায় ‘সাদা সোনার’ সুদিন, পোনা পরীক্ষার সুযোগ চান চাষিরা বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরি করতে হবে: শিক্ষামন্ত্রী টোল আদায় নিয়ে অভিযোগের ব্যাখ্যা তলব, গাড়ি গুনতে লোক বসবে বৃষ্টিভেজা শীতের আমেজ, রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ৩ সহজ স্যুপ ‘নতুন অধিনায়ক’ নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৪ রাজনীতিবিদ, কারণ জানালেন প্রেস সচিব

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সফরসঙ্গী মির্জা ফখরুল, হুমায়ুন কবির, ডা. সৈয়দ আব্দুল্লাহ, আক্তার হোসেন। ছবি: বাঙলার জাগরণ

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়বে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।

সরকার ঘোষিত নির্বাচনের সময়ক্ষণ যখন ঘনিয়ে আসছে, জুলাই সনদ আর পিআর নিয়ে রাজপথে কয়েকটি রাজনৈতিক দল, এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে একটি বেসরকারী টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনটি দলে চার রাজনীতিবিদ নিয়ে যাওয়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন, যাদের হাত ধরে আগামী বছর গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশে। তাদেরকে বিশ্ববাসীর সামনে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে উপস্থাপন করতেই সফরসঙ্গী করা হয়েছে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বহরে।

শফিকুল আলম বলেন, তারা আমাদের পার্টনার। আমরা একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছি। নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এরপরই আমাদের দায়িত্ব শেষ। নির্বাচনে যারা মুখ্য রাজনৈতিক শক্তি, যারা আন্দোলনে ছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন, তাদেরকেই বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এবার ৮০ বছর পূর্ণ করছে জাতিসংঘ। সাধারণ অধিবেশনের এবারের প্রতিপাদ্য-বেটার টুগেদার: এইট্টি ইয়ারস এন্ড মোর, ফর পিস; ডেভলাপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: